শুভেন্দু ঘনিষ্ঠ ৩ তৃণমূল নেতার সরকারি নিরাপত্তা প্রত্যাহার নবান্নের - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০

শুভেন্দু ঘনিষ্ঠ ৩ তৃণমূল নেতার সরকারি নিরাপত্তা প্রত্যাহার নবান্নের



বিবিপি নিউজ: একুশের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে জল্পনা। মঙ্গলবার নন্দীগ্রাম দিবসে শুভেন্দুর ‘অরাজনৈতিক সভা’-র পরদিনই তাঁর ঘনিষ্ঠ তিন তৃণমূল নেতার সরকারি নিরাপত্তা প্রত্যাহার করে নিল রাজ্যের মুখ্য প্রশাসনিক ভবন নবান্ন। 

তিন তৃনমূল নেতার মধ্যে রয়েছেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোসারফ হোসেন। নন্দীগ্রামের শুভেন্দু ঘনিষ্ঠ তৃণমূল নেতা আবু তাহের ও মেঘনাথ পালের পুলিশি নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার গোকুলনগরে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে শুভেন্দুর সভার অন্যতম আয়োজক ছিলেন তাঁরা। ছিলেন ওই সভার মঞ্চেও। বুধবার তাঁদের নিরাপত্তা প্রত্যাহারের কথা জানানো হয়। সরকারি সিদ্ধান্তের কথা জেনে আবু তাহের সাহেব বলেন, ‘এটা আমার কাছে দুর্ভাগ্যজনক। আমি এখনো তৃণমূল ছাড়িনি। এখনো তৃণমূলের সৈনিক। শুভেন্দু অধিকারী এখনো তৃণমূল ছাড়েননি। তাঁকে দল বহিষ্কারও করেনি। বছরে ৪ দিন BUPC করি। বাকি দিন আমাদের হাতে থাকে তৃণমূলের ঝান্ডা’।  মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোসারফ হোসেন। গত রবিবার খড়গ্রামে শুভেন্দুর সভার প্রধান আয়োজক ছিলেন তিনি। বুধবার তিনি বলেন, ‘এতবড় জেলার সভাধিপতি আমি। সারা দিন ছুটে বেড়াতে হয়। সেই জেলার সভাধিপতির নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া দুর্ভাগ্যজনক। আগামী দিনে মুর্শিদাবাদ জেলার মানুষ আমার পাশে থাকবে। তাঁরাই আমাকে নিরাপত্তা দেবে। ‌রাজ্যের এমন পদক্ষেপকে রাজনৈতিক ভাবে প্রভাবিত বলে মন্তব্য করেছেন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনখড়। 

Pages