বিশ্বে প্রথম শিশুদের চলমান লাইব্রেরী,ছুটবে কলকাতার রাস্তায়! - BBP NEWS

Breaking

শনিবার, ১৪ নভেম্বর, ২০২০

বিশ্বে প্রথম শিশুদের চলমান লাইব্রেরী,ছুটবে কলকাতার রাস্তায়!

 


বিবিপি নিউজ: আজ শনিবার কালীপুজো। করোনা ভাইরাস মহামারির আবহে চারিদিকে ধুমধাম করে উদযাপন না হলেও দিপাবলীর আলোয় সেজেছে শহর থেকে মফস্বলের প্রান্তর। পাশাপাশি আজ শিশু দিবস। সেই উপলক্ষে শিশুদের পড়ার জন্য আরও সহজ করে দিল চলমান লাইব্রেরী। 


আজ, শনিবার পশ্চিমবঙ্গ ট্রাম পরিবহন নিগমের উদ্যোগে বিশ্বের প্রথম শিশু পাঠাগারসমেত ট্রামের উদ্বোধন করলেন। শিশু দিবসের দিনে এমন একটি উদ্যোগকে স্বাগত জানিয়েছেঞ নেটিজেনেরা।  শিশু পাঠাগার সমেত ট্রামের নাম রাখা হযেছে, ‘‌দ্য কলকাতা ইয়ং রাইডার্স ট্রামকার।’‌ পশ্চিমবঙ্গ ট্রাম পরিবহন নিগম এবং এপিজে আনন্দ চিলড্রেন্স লাইব্রেরির যৌথ উদ্যোগে এই ব্যবস্থা করা হয়েছে।


এখানে দুটি বিষয় একসঙ্গে হবে। এক, নতুন শিশু পাঠকদের আকর্ষণ করবে। দুই, শিশুদের নিয়ে মা–বাবা এখানে উঠবেন। ফলে কিছুক্ষণের জন্য তাঁরাও নস্টালজিক হয়ে পড়বেন। চলন্ত অবস্থায় বই পড়া একটা আলাদা আনন্দ বয়ে নিয়ে আসবে। পশ্চিমবঙ্গ পরিবহন নিগমের ম্যানেজিং ডিরেক্টর রাজনভীর সিং কাপুর বলেন, ‘‌এই ট্রাম ছাড়বে শ্যামবাজার থেকে ধর্মতলা এবং ধর্মতলা থেকে গড়িয়াহাট রুটে। রোজ এই ট্রাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিলবে।’‌ এই ট্রামে শিশুদের কোনও ভাড়া লাগবে না। লাগবে না কন্যাশ্রী প্রকল্পে থাকা মেয়েদেরও। শুধু মা–বাবার ভাড়া লাগবে, তাও ট্রামের যে ন্যূনতম ভাড়া হয় সেটাই।

 

Pages