চার বারের বিধায়ক,নেই কোনও গাড়ি-বাড়ি,ব্যাঙ্ক ব্যালেন্স; সবচেয়ে বেশি ভোটে জয়ী সিপিআই বিধায়ক মেহবুব আলম - BBP NEWS

Breaking

শনিবার, ১৪ নভেম্বর, ২০২০

চার বারের বিধায়ক,নেই কোনও গাড়ি-বাড়ি,ব্যাঙ্ক ব্যালেন্স; সবচেয়ে বেশি ভোটে জয়ী সিপিআই বিধায়ক মেহবুব আলম



বিবিপি নিউজ: কথাটা শুনে কোথায় যেন একটা ধাক্কা খেল। হ্যা ঠিকই শুনেছেন তিনি চারবারের বিধায়ক। যার কিনা নেই থাকার জন্য ভালো বাড়ি,চড়ার জন্য ব্যাক্তিগত গাড়ি। তবে ব্যাঙ্কেও নেই লাখ লাখ টাকা। তিনি সিপিআই বিধায়ক মেহেবুব আল। সম্প্রতি বিহার বিধানসভা নির্বাচনের ভোট গননা সম্পন্ন হয়ে জয়ী হয়েছেন এনডিএ সরকার।

কিন্তু, বর্তমানে ভারতের একজন কাউন্সিলর বা পঞ্চায়েত সদস্য হয়ে অনেকেই যেখানে টাকার কুমির হয়ে বসেন, সেখানে চারবার জিতেও তার বাড়ি পাকা নয়। সম্পত্তি বলতে রয়েছে কিছু পৌত্রিক জমি জায়গা। ভোটের হলফ নামায় এমনটাই উল্লেখ রয়েছে। বিহার বিধানসভার  বলরামপুর কেন্দ্র থেকে সিপিআই প্রার্থী হয়েছিলেন। আর তিনি ৫৩ হাজারের বেশি ভোটের ব্যাবধানে জিতেছেন। মেহেবুবের ঝড়ে ধোপেও টেকেনি বিজেপি প্রার্থী। ৪৪ বছরের মেহমুদ মাধ্যমিক পাশ। জনপ্রতিনিধি হয়েও তিনি করেন চাষের কাজ। চার চাকা তো দূর অস্ত, দুই চাকার কথাও ভাবতে পারেন না তিনি। এবারের বিধানসভা নির্বাচনে সবচেয়ে বড় ব্যাবধানে জয়। এত অভাব সত্ত্বেও তার যেটার অভাব নেই তা হল সম্মানের। সততাকে পুঁজি করেই তিনি এই মুহুর্তে বিহারের সবচেয়ে বেশি ভোটে জেতা বিধায়ক।জনপ্রতিনিধি বলতে তিনি বোঝেন যিনি মানুষের হয়ে কাজ করা।

Pages