শিয়ালদহ-হাওড়ায় কবে থেকে চলবে লোকাল ট্রেন? কি বললেন রেল! - BBP NEWS

Breaking

রবিবার, ১ নভেম্বর, ২০২০

শিয়ালদহ-হাওড়ায় কবে থেকে চলবে লোকাল ট্রেন? কি বললেন রেল!



বিবিপি নিউজ: অবশেষে বরফ গললো। আগামীকাল অর্থাৎ সোমবার কলকাতা ও শহরতলির লোকাল ট্রেন চালু নিয়ে  নবান্নে রেলের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন রাজ্য সরকার। শনিবার হাওড়া স্টেশনে যাত্রী ও জিআরপির সংঘর্ষের পরপরই নড়েচড়ে বসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

 শনিবার রাতে রাজ্যের তরফে লোকাল ট্রেন চালানোর ইচ্ছা প্রকাশ করে রেলকে চিঠি দিতেই বৈঠকে বসতে রাজি হয়েছেন পূর্ব রেলের আধিকারিকরা। জানা গিয়েছে, সোমবার বিকেল ৫টায় নবান্নে হবে এই বৈঠক।  বৈঠকে রাজ্যের তরফে হাজির থাকবেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। স্বরাষ্ট্রসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ও অন্যান্য আধিকারিকরা। রেলের তরফে হাজির থাকবেন পূর্ব রেলের অতিরিক্ত জেনারেল ম্যানেজার, অতিরিক্ত অপারেশন ম্যানেজার ও চিফ সিরিওরিটি কমিশনার।

Pages