NCB দফতরে হাজিরাহলে অর্জুন রামপাল - BBP NEWS

Breaking

শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০

NCB দফতরে হাজিরাহলে অর্জুন রামপাল


বিবিপি নিউজ: বলিউডে মাদক কান্ডে এবার নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর দপ্তরে হাজিরা দিলেন অভিনেতা অর্জুন রামপাল। আজ সকাল ১১ টায় এনসিবির মুম্বই সদর দফতর ব্যালাড এস্টেটের অফিসে দেন বলিউড অভিনেতা। পাশাপাশি এদিন সকালে এনসিবির হাতে গ্রেফতার হলেন রামপালের ঘনিষ্ঠ বন্ধু পল বার্টেল।

 সংবাদ সংস্থা এএনআই এর খবর অনুযায়ী জানা গেছে, সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলার সঙ্গে জড়িত মাদককাণ্ডে গ্রেফতার অভিযুক্ত মাদকপাচারকারীদের সূত্র ধরে গত মাসে গ্রেফতার হয় অর্জুন রামপালের বান্ধবী গ্যাব্রিয়েলা ডিমিট্রিয়াডিসের ভাইকে। গত সোমবার, ৯ নভেম্বর অর্জুনের বাড়িতে হানা দেয় এনসিবির আধিকারিকরা। এরপর লাগাতার দু-দিন গ্যাব্রিয়েলা ডিমিট্রিয়াডিসকে ম্যারাথন জেরা করেছেন এনসিবির অফিসাররা। আজ প্রথমবার নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর সামনে হাজিরা দিলেন অর্জুন রামপালকে। বুধবারের পর বৃহস্পতিবারও ৬ ঘন্টা ধরে জেরা করা হয় অর্জুন রামপালের গার্লফ্রেন্ড তথা সন্তানের মা গ্যাব্রিয়েলা ডিমিট্রিয়াডিসকে। 

 

Pages