Corona vaccine update: ফাইজারের টিকা নিয়ে পার্শ্ব প্রতিক্রিয়ায় অসুস্থ বহু স্বেচ্ছাসেবী - BBP NEWS

Breaking

শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০

Corona vaccine update: ফাইজারের টিকা নিয়ে পার্শ্ব প্রতিক্রিয়ায় অসুস্থ বহু স্বেচ্ছাসেবী



বিবিপি নিউজ: করোনা ভাইরাস মহামারির আবহে টিকা তৈরির দৌড়ে এগিয়ে রয়েছে একাধিক সংস্থা। অনেক সংস্থারই পরীক্ষা চলছে শেষ পর্যায়ের। এমন পরিস্থিতিতে ফাইজার-এর তৈরি কোভিড ভ্যাক্সিনের প্রথম ডোজ নেওয়ার পরেই পার্শ্ব প্রতিক্রিয়ায় অসুস্থ হয়ে পড়লেন বেশ কিছু স্বেচ্ছাসেবকরা। তাঁদের মধ্যে বেশ কয়েক জন গুরুতর ‘হ্যাংওভার’ জনিত সমস্যায় ভুগছেন বলে জানা গিয়েছে। 

টিকা নেওয়ার পর নানা ধরনের উপসর্গ দেখা দিয়েছে। উপসর্গের মধ্যে রয়েছে মাথাব্যথা এবং পেশিতে খিঁচুনির মতো শারীরিক অস্বস্তি।মাত্র কয়েকদিন আগেই তাদের তৈরি কোভিড ভ্যাক্সিন প্রতিষেধক হিসেবে ৯০% কার্যকরী বলে দাবি করে মার্কিন ফার্মাকিউটিক্যাল সংস্থা ফাইজার ও তার অংশীদার জার্মান সংস্থা বায়োএনটেক।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেল-এর রিপোর্ট বলছে, ছয় দেশের মোট ৪৩,৫০০ এরও বেশি স্বেচ্ছাসেবকের উপরে ভ্যাক্সিন পরীক্ষা করার পরিকল্পনা করে ফাইজার। প্রথম টিকার ডোজ নেওয়ার পরে তাঁদের অনেকে তীব্র হ্যাংওভার, মাথাব্যথা এবং সারাদেহে যন্ত্রণার কথা জানিয়েছেন। তবে টিকা নেওয়ার পরে প্রথম হ্যাংওভার দেখা দিলেও সেই উপসর্গ দীর্ঘস্থায়ী হয়নি। তার পরেই তীব্র মাথাব্যথায় তিনি ভুগতে শুরু করেন। অক্টোবরে দ্বিতীয় টিকাটি নেওয়ার পরে সেই উপসর্গ তীব্রতর হয়। ক্রমে যন্ত্রণা সারা দেহে ছড়িয়ে পড়ে এবং জ্বরের প্রকোপ দেখাদেয় বলে জানিয়েছেন অনেকেই। সোমবার ফাইজার জানায়, প্রাথমিক অনুসন্ধানে দেখাগিয়েছে, তাদের তৈরি ভ্যাক্সিন করোনাভাইরাস সংক্রমণ রোধে ৯০% কার্যকর। মনে করা হয়, আমেরিকার ওষুধ নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেলে ডিসেম্বরেই এই টিকা বাজারে আসতে পারে।

Pages