বিবিপি নিউজ: বিতর্ক যেন বেড়েই চলেছে। শুভেন্দু ও তৃনমূলের মধ্যে ঠান্ডা লড়াই যে চরমে পৌঁছেছে তা স্পষ্ট হচ্ছে যত দিন গড়াচ্ছে ততই বাড়ছে। এদিন শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে রামনগরের বিধায়ক অখিল গিরি বলেছেন উনি হতাশায় ভুগছেন, স্মরণশক্তি হারিয়ে ফেলেছেন। এভাবেই একের পর এক মন্তব্য ছুড়ে দিয়েছেন।
আজ শনিবার তৃণমূল বিধায়ক অখিল গিরির গড় রামনগরে দাঁড়িয়েই নাম না করেই তাঁকে আক্রমণ করেন মন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন রামনগরের বন্ধুমহল ক্লাবের কালীপুজোর উদ্বোধন করেন শুভেন্দু। কিন্তু সেই অনুষ্ঠানে ছিলেন না অখিল গিরি। তাঁকে উদ্দেশ্য করে শুভেন্দুর চোখা আক্রমণ— ‘কেউ কেউ আবার আসতে পারেন না, তাঁদের অনেক সমস্যা। তাঁরাও আমার খুব পরিচিত। তাঁদেরও উপকারে অনেক সময় লেগেছি।’ এরপরেই পাল্ট জবাব দিলেন অখিল গিরি। ষ তাঁর দাবি, শুভেন্দু অধিকারীর স্মৃতিভ্রংশ হয়েছে। এদিন অখিলবাবু শুভেন্দুর উদ্দেশে বলেন, ‘ও বড় বড় কথা বলছে। চোরের মায়ের বড় গলা। ২০০৮ সালে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল। ২০০৬ সালে আমি নির্বাচনে হেরে যাই। কিন্তু হেরে যাওয়ার ৭ দিন পর থেকে রামনগরে পড়েছিলাম ছিলাম আমি। তাই পরে জিতেছি। আমার মনে হয় ও স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে।’অখিলবাবু এদিন আরও বলেন, ‘এলাকার মানুষ তো কিছু বলছে না। কিন্তু ও আগ বাড়িয়ে এত কিছু বলছে কেন? ও নিজেই খেই হারিয়ে ফেলেছেন। আমার মনে হয় উনি হতাশায় ভুগছেন। স্মরণশক্তি হারিয়ে ফেলেছেন। মিথ্যা কথা বলছেন।
