ফিলিফাইনে টাইফুন ঝড়ের তাণ্ডব, নিহত বেড়ে ৫৩ - BBP NEWS

Breaking

শনিবার, ১৪ নভেম্বর, ২০২০

ফিলিফাইনে টাইফুন ঝড়ের তাণ্ডব, নিহত বেড়ে ৫৩



বিবিপি নিউজ: ফিলিপাইনে তাণ্ডব চালানো শক্তিশালী টাইফুন "ভামকোর" আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। এখনও পর্যন্ত নিঁখোজ রয়েছে আরো ২২ জন। শনিবার সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে অনুযায়ী জানা গিয়েছে।

 ফিলিপাইনের সবচেয়ে বড় দ্বীপ লুজন, ঘূর্ণিঝড় ভামকোরের আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ভূমিধসে অনেক ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে, বন্ধ হয়েছে অনেক সড়কে যান চলাচল। ফলে উদ্ধার ও ত্রাণ বিতরণ কাজ ব্যাহত হচ্ছে।

মাত্র এক সপ্তাহ আগে আরেক শক্তিশালী ঘূর্ণিঝড় ‘গনি’ ফিলিপাইনে আঘাত হেনেছিল। ‘গনি’ ছিল গত সাত বছরের মধ্যে ফিলিপাইনে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়। ওই ঝড়ে ২৫ জনের প্রাণহানি হয়েছিল। গত বুধবার রাতে ঘূর্ণিঝড় ভামকো সমুদ্র থেকে উঠে এসে লুজন দ্বীপে আছড়ে পড়ে এবং বৃহস্পতিবার ভোররাত পর্যন্ত তাণ্ডব চালায়।প্রশাসন এবং জরুরি উদ্ধারকর্মীরা আগেই স্থানীয়দের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য বললেও তারা বিষয়টিকে ততটা গুরুত্ব দেয়নি ।

ঘূর্ণিঝড়টি ফিলিপিন্সে তাণ্ডব চালিয়ে এখন দক্ষিণ চীন সাগরের উপর দিয়ে ভিয়েতনামের দিকে ধেয়ে যাচ্ছে।

ঘূর্ণিঝড় ভামকো রবিবার স্থানীয় সময় ভোর নাগাদ সেন্ট্রাল ভিয়েতনামের হা তিং থেকে কোয়াং নাই প্রদেশ পর্যন্ত উপকূল রেখায় ঘণ্টায় ১৬৫ কিলোমিটার গতিবেগ নিয়ে আঘাত হানতে পারে।

ভিয়েতনামের প্রধানমন্ত্রী নুয়েন সুয়ান ফুচ ঘূর্ণিঝড় ভামকোকে অত্যন্ত শক্তিশালী বর্ণনা করে ঝড়টির চলার পথে থাকা অঞ্চলের প্রশাসন এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার সব রকম ব্যবস্থা গ্রহণ করতে বলেছেন।

Pages