বিবিপি নিউজ: ছাত্রাবাসে আদরের ছুতোয় ছাত্রকে বলাৎকার, মাদ্রাসার শিক্ষক গ্রেফতার। ইচ্ছেমতো একের পর এক ফোন নম্বর ডায়াল করে ফোন বাজলেই তা রেখে দেন। আর তারপর সেই নম্বরে একের পর এক নগ্ন ছবি পাঠান এক বৃদ্ধ। এভাবে প্রায় ২০০ জনকে নগ্ন ছবি পাঠানোর অভিযোগ উঠেছে কর্ণাটকের ওই ব্যক্তির বিরুদ্ধে। আর সেই ২০০ জনের মধ্যে ১২০ জনই মহিলা। শুনতে অবাক লাগলেও এমনই কুকীর্তি করে এখন জেলে আছেন অভিযুক্ত ব্যক্তি।
জানা গেছে, ওই ব্যক্তির নাম রামকৃষ্ণ। ৫৪ বছর বয়সী রামকৃষ্ণ কর্ণাটকের চিত্রদুর্গের চাল্লাকেরের বাসিন্দা। দীর্ঘ ছয় মাস ধরেই এই কাজ করছিল সে।স্থানীয় অনেককেই এভাবে ফোনে নগ্ন ছবি পাঠিয়ে হেনস্তা করত। শেষ পর্যন্ত স্থানীয়দের অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ। গত শুক্রবার রাতে গ্রেফতার করে অভিযুক্তকে। জেরায় নিজের দোষ স্বীকারও করে নিয়েছে রামকৃষ্ণ। পুলিশ জানিয়েছে, একটি নম্বর থেকে একাধিক নগ্ন ছবি পাওয়ার বেশ কয়েকটি অভিযোগ জমা পড়ে স্থানীয় থানায়। এরপরই নম্বরটি কার জানতে তদন্ত শুরু হয়। কিন্তু ফোনটি সুইচড অফ থাকায় বেশ কিছুদিন তল্লাশি করেও রামকৃষ্ণের হদিস পায়নি পুলিশ।অবশেষে গত শুক্রবার ফোনটি অন করতেই পুলিশ তার লোকেশন হাতে পেয়ে যায়। এরপরই গ্রেফতার করা হয় অভিযুক্তকে। পরবর্তীতে জেরায় ওই ব্যক্তি পুরো ঘটনাটি জানান। বলেন, ইচ্ছেমতো নম্বর ডায়াল করতেন। ফোন রিং হলেই রেখে দিতেন। তারপর সেই নম্বরে একের পর এক নগ্ন ছবি পাঠাতেন।ওই এলাকাতেই অন্তত ৫০ জন মহিলাকে এভাবে নগ্ন ছবি পাঠিয়েছিলেন তিনি। লজ্জার খাতিরে প্রথমে অনেকেই অভিযোগ জানাননি। তবে ওই ব্যক্তির গ্রেফতারের খবর পেয়ে অনেকেই আবার সাহস করে এগিয়ে এসে অভিযোগ দায়ের করেছেন।
