বিবিপি নিউজ: করোনা ভাইরাস মহামারির মধ্যেই মা হয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী। ছোট্ট ইউভান পৃথিবীতে আসার পর রাজ-শুভশ্রীর আনন্দ যেন দিগুণ বেড়ে গেছে। বলা চলে জন্মের পর থেকে ছেলেকে বাদ দিয়ে শুভশ্রী বা রাজের কোনো ছবি সোশ্যাল মিডিয়ায় সেভাবে দেখা যায়নি। বরং রাজ-শুভশ্রীকে বাদ দিয়ে এখন ইউভানই চলে এসেছে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। তাকে দেখার জন্যই অপেক্ষা করে থাকেন রাজ-শুভশ্রীর অনুরাগীরা।
ইউভান এখনো খুবই ছোট। তার ওপরে করোনার সংক্রমণের ভয়। সব মিলিয়ে ইউভান ভূমিষ্ঠ হওয়ায় পরে হুল্লোড়প্রিয় শুভশ্রীকে বাড়ির বাইরে সেভাবে দেখা যায়নি। পূজোয় বার হলেও, গিয়েছিলেন দিদির বাড়িতে। তবে এবার ছেলে হওয়ার পরে বন্ধুদের সঙ্গে রবিবার প্রথম 'হ্যাংআউট' করলেন শুভশ্রী।
সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নিজেই শেয়ার করেছেন টলি অভিনেত্রী। আর সেই ছবি এখন রীতিমত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কিন্তু ছেলেকে ছেড়ে বাইরে গিয়ে যে নতুন মায়ের খুব কষ্ট হয়েছে, তা তার স্ট্যাটাস দেখলেই স্পষ্ট হবে। কারণ বাড়ি ফেরার পরেই শুভশ্রী ছেলের একটি ভিডিও শেয়ার করেছেন। ক্যাপশনে টলি নায়িকা লিখেছেন, "Back to my World"। অর্থাৎ সন্তানই যে এখন তার পৃথিবী, তা আর বলার অপেক্ষা রাখে না।


