পাইলটের হার্ট অ্যাটাক, বিমান ওড়ালেন "তিতলি", ট্রোল নেট পাড়ায় - BBP NEWS

Breaking

শনিবার, ১৪ নভেম্বর, ২০২০

পাইলটের হার্ট অ্যাটাক, বিমান ওড়ালেন "তিতলি", ট্রোল নেট পাড়ায়

 


বিবিপি নিউজ: জীবনে কোনোদিন বিমানে চড়েননি। তবে তার স্বপ্ন ছিল পাইলট হবেন। না হতে পারার সেই কষ্ট নিয়ে স্বামী এবং পরিবারের সঙ্গে প্রথমবার বিমানে চড়েন ‘তিতলি’। কিন্তু মাঝ আকাশে হঠাৎ করেই পাইলটের হার্ট অ্যাটাক হয়! এদিকে কোনো সহকারি পাইলটও বিমান চালাতে পারছেন না।

বিমানের সব যাত্রী আতঙ্কিত হয়ে পড়েন। এমন সময়ই ওড়না জড়িয়ে, কোমর বাঁধল তিতলি! কোনোদিন বিমানেই ওঠেনি তো কী হয়েছে, অনায়াসে বসে পড়লেন পাইলটের আসনে! কেউ তাকে বাধাও দিলো না। বরং সব যাত্রী তার ওপর ভরসা করা শুরু করলো।

এমনই ‘হাস্যকর’ কাণ্ড দেখা গেল স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘তিতলি’-তে। একেই বোধ হয় বলে, গল্পের গরু গাছে চড়া! এখানেই চমকের শেষ নয়। কানে না শুনতে পাওয়া তিতলি তার স্বামীকে বললো কন্ট্রোল রুমের নির্দেশনা তাকে জানাতে। তারপর হুটহাট করে বিভিন্ন রকমের বাটন প্রেস করতে শুরু করল তিতলি। কোনো প্রথাগত শিক্ষা ছাড়াই যেন আকাশে উড়ল বিমান! ‘মূর্খ’ তিতলি যেখানে ইংরেজি জানেন না, সেখানে বিমান চালানো হাস্যকর বটে। অতিরঞ্জিত এ দৃশ্য দেখে হেসে কুপোকাত নেটিজেনরা। ফেসবুকেই রীতিমতো ট্রোল করা হচ্ছে সিরিয়ালের নির্মাতাদের নিয়ে। কেউ লিখেছেন, ‘কত দামের গাঁজা খান আপনারা।’ কেউ আবার লিখেছেন, ‘তিতলি ট্রাম্পকেও জিতিয়ে আনতে পারবে।’ এর আগে অপারেশন থিয়েটারে রোগীকে বাঁচাতে বাথরুম ফ্লোর স্ক্রাব ব্যবহার করার দৃশ্য দেখিয়ে হাসির খোরাক হয়েছিল জি বাংলার সিরিয়াল কৃষ্ণকলি। এবার সেই দলে ‘তিতলি’!

Pages