সিরিয়ায় বিমান হামলা, নিহত ৩ - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০

সিরিয়ায় বিমান হামলা, নিহত ৩



বিবিপি নিউজ: সিরিয়ায় সেনাবাহিনী ও মোতায়েনকৃত ইরানি কুদস বাহিনীর ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলায় তিন সেনা সদস্য নিহত হয়েছেন।বুধবার (১৮ নভেম্বর) স্থানীয় সময় ভোরে রাজধানী দামেস্কে এই বিমান হামলা চালানো হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলী সামরিক বাহিনী।

বিবৃতিতে বলা হয়, বিমানগুলো সিরিয়ার সেনাবাহিনী ও কুদস বাহিনীর গুদাম, সামরিক স্থাপনা ও সিরিয়ার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ওপর আঘাত হেনেছে। ইসরায়েল জানায়, অধিকৃত গোলান মালভূমিতে ইরানের নেতৃত্বে সিরিয়ার বাহিনীগুলো সম্প্রতি বিস্ফোরক ডিভাইস (আইইডি) পেতেছে। এ ঘটনার প্রেক্ষিতেই এই হামলা চালানো হয়েছে।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসএএনএ জানিয়েছে, দামেস্কে ‘ইসরায়েলি আগ্রাসনে’ সামরিক বাহিনীর তিন সদস্য নিহত ও একজন আহত হয়েছেন।এদিকে ইসরায়েলের দাবি, আইইডি পাওয়ার এই ঘটনা ফের সিরিয়ায় ইরানিদের ‘প্রভাব বিস্তারের পরিষ্কার প্রমাণ হাজির করেছে’।সিরিয়ায় সম্পন্ন হওয়া সব ক্রিয়াকলাপের দায় সিরিয়ার সরকারের, ইসরায়েল এমনটি মনে করে বলেও বিবৃতিতে জানিয়েছে তারা। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সিরিয়ার গৃহযুদ্ধের পুরোটা সময়জুড়ে যেসব বেসামরিক বাহিনী দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের হয়ে লড়াই করেছে তাদের পরিচালনার ক্ষেত্রে আল কুদস বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।


Pages