বিবিপি নিউজ: বুধবার মাঝরাতে ফের বাড়লো রান্নার গ্যাসের দাম। এর জেরে ফেব্রুয়ারি মাসে এই নিয়ে পরপর তিনবার ১০০ টাকা বেড়েছে। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি বুধবার ঘোষণা করে, ২৫ টাকা করে বাড়ছে রান্নার গ্যাসের। তার ফলে কলকাতায় সিলিন্ডার পিছু দাম বেড়ে হচ্ছে ৮২০.৫০ টাকা। এর আগে, গত ১৫ ফেব্রুয়ারি দাম বাড়ে রান্নার গ্যাসের। এক লাফে ৫০ টাকা বাড়ে ভর্তুকিবিহীন গ্যাস সিলিন্ডারের দাম। এর ফলে কলকাতায় ভর্তুকিবিহীন সিলিন্ডারের দাম হয় ৭৯৫ টাকা।
বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১
