বীর, আমি লজ্জিত - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১

বীর, আমি লজ্জিত

উত্তম বালা


জব্বার, বরকত, রফিক শফিক 

কোরবান শত লক্ষ...

হানাদারি পাকিস্তানি 

নিল উর্দুর পক্ষ।

সোনার বাংলা ভরল বিষে

বর্বরিদের হানায়...

মা বোনকে লুটিয়ে ধুলায়

রুধীশুন‍্য বানায়


পদ্মা মেঘনা উপচে পড়ে 

রক্ত ধারা ছোটে...

মাথায় বুকে গুলি খেয়ে 

মাতৃভাষা ঠোটে 

বিনয় বাদল দীনেশরা ঐ

গর্জে বলে সাজো...

রাজাকার আর মুখোশধারী

দাপিয়ে বেড়ায় আজও...


যাদের রক্তে তিলক কেটে 

আজ আমারা হাসি

আমার ভায়ের রক্তে রাঙা 

বাংলা ভালোবাসি...

হানাদারি নিপাত গেছে 

২১-শের ঐ রক্ত...

আজও, পাকের জয়ে উল্লাশিত

বাংলাদেশের ভক্ত...

Pages