মার্চের দ্বিতীয়তে কলকাতায় রোড-শোয়ে অমিত শাহ - BBP NEWS

Breaking

শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১

মার্চের দ্বিতীয়তে কলকাতায় রোড-শোয়ে অমিত শাহ



বিবিপি নিউজ: শুক্রবার বিকেলে রাজ্য বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আর এরপরেই ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী‌ তথা বিজেপির চাণক্য অমিত  শাহ। এবার তাঁর বঙ্গ সফর সীমাবদ্ধ থাকবে মূলত শহর কলকাতাতেই। দু’দিন তিনি কলকাতায় থাকবেন। রয়েছে একাধিক কর্মসূচি। এরমধ্যে অন্যতম হল ২ মার্চ উত্তর কলকাতার টালা থেকে ধর্মতলা পর্যন্ত রোড শো। এবং  পরের দিন অর্থাৎ ৩ মার্চ তিনি রোড শো করবেন দক্ষিণ কলকাতার রাসবিহারী থেকে রবীন্দ্র সদন পর্যন্ত। এমনকি মুখ্যমন্ত্রীর বাড়ির কাছেই হাজরা মোড়েও জনসভা করতে পারেন অমিত শাহ।  


Pages