ভিড়ের মধ্যে ফ্যানদের হাতে চূড়ান্ত হেনস্তার শিকার দীপিকা,ব্যাগ ধরে টানাটানি - BBP NEWS

Breaking

শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১

ভিড়ের মধ্যে ফ্যানদের হাতে চূড়ান্ত হেনস্তার শিকার দীপিকা,ব্যাগ ধরে টানাটানি

 


বিবিপি নিউজ: ভিড়ের মধ্যে ফ্যানদের হাতে চূড়ান্ত হেনস্তার শিকার বলিউডের অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। মাঝরাতে গিয়েছিলেন রেস্তরাঁয়। সেখানেই ভিড়ের কবলে পড়তে অভিনেত্রীকে। আর একটু হলে নিজের সাধের ব্যাগটিই হারাতে বসেছিলেন অভিনেত্রী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে। মুম্বইয়ের খার এলাকার একটি রেস্তরাঁয় গিয়েছিলেন দীপিকা। সেখান থেকে বের হওয়ার সময়ই তাঁকে ঘিরে ধরেন অনুরাগীরা।  এত ভিড়ের মধ্যে আবার কয়েকজন মহিলা টিস্যু বিক্রি করার চেষ্টা করছিলেন। দীপিকার নাম ধরে টিস্যু নেওয়ার অনুরোধ করছিলেন। হাসিমুখেই ভিড় বাঁচিয়ে গাড়ির দিকে এগিয়ে যাচ্ছিলেন অভিনেত্রী। এমন সময়ই ভিড়ের মধ্যে থেকে এক মহিলা তাঁর ব্যাগ টেনে ধরেন। কোনওমতে ব্যাগটি ছাড়ান দীপিকা এবং তাঁর সঙ্গে থাকা কর্মীরা। সময় নষ্ট না করে গাড়িতে উঠে যান নায়িকা। মুহুর্তের মধ্যে গোটা ঘটনার একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এরপরেই আবার ট্রোলড হয়েছেন নায়িকা। মুখে কেন মাস্ক পরেননি, সেই প্রশ্ন তুলেছেন অনেকে। কেউ আবার বিদ্রুপ করে লিখেছেন, নায়িকা এতটাই মদ্যপ অবস্থায় রয়েছেন যে অন্যের সাহায্য ছাড়া হাঁটতে পর্যন্ত পারছেন না।

Pages