বিবিপি নিউজ: ঘরোয়া কাজের জন্য এবার থেকে স্ত্রীকে বেতন দেওয়া নির্দেশ দিয়েছেন চীনের একটি আদালত। সোমবার (২২ ফেব্রুয়ারি) রাজধানী বেইজিংয়ের ফাংশান জেলার আদালত স্বামীকে টাকা পরিশোধের বিষয়ে নজিরবিহীন এই রায় দেন বিচারক।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী খবর, চেন নামের এক ব্যক্তি তার স্ত্রী ওয়াংকে তালাক দিতে চেয়েছিলেন। কিন্তু স্ত্রী তাতে রাজি হচ্ছিলেন না। পরে তিনি রাজি হন। তবে তিনি জানান, ৫ বছরের সংসার জীবনে স্বামী সংসারের কাজ ভাগাভাগি করেননি। সব কাজ তাকে করতে হয়েছে। সে জন্য ক্ষতিপূরণ দাবি করেন তিনি।
গত বছরের ওই মামলার রায় এবার স্ত্রীর পক্ষে এসেছে। ওই নারী তার পাঁচ বছরের বৈবাহিক জীবনে করা গৃহকর্মের জন্য ৫০ হাজার ইউয়ান পাবেন, এছাড়া মাসিক খোরপোশ হিসেবে ২ হাজার ইউয়ানও পাবেন।
আলোচিত এই মামলা ও আদালতের রায় নিয়ে চীনে ব্যাপক তর্ক-বিতর্ক হচ্ছে। অনেক বলছেন, আদালত পাঁচ বছরের পারিশ্রমিক হিসেবে ওই নারীকে যে পরিমাণ অর্থ দেয়ার নির্দেশ দিয়েছেন, তা খুবই কম।চীনে নতুন দেওয়ানি আইন চালুর পর বেইজিংয়ের আদালতের বিচারক ঐতিহাসিক রায়টি দিয়েছেন। চলতি বছরই চীনে নতুন দেওয়ানি আইন কার্যকর হয়।
