কৃষ্ণসার শিকার মামলায় স্বস্তি মিলল সল্লু ভাইয়ের - BBP NEWS

Breaking

বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১

কৃষ্ণসার শিকার মামলায় স্বস্তি মিলল সল্লু ভাইয়ের



বিবিপি নিউজ: কৃষ্ণসার হরিণ শিকার মামলায় কিছুটা হলেও স্বস্তি মিলেছে বলিউডের অভিনেতা সালমান খানের। আজ বুধবার যোধপুর আদালতে সালমান খানের আবেদন মঞ্জুর করলেন বিচারক, ফলে আগামী ১০ মার্চ, মামলার পরবর্তী শুনানির দিন সশরীরে হাজিরা দিতে হবে না বলিউড তারকাকে। 

আজ বুধবার যোধপুর আদালতে নিজের কৌঁসুলিকে দিয়ে আদালতে একটি আবেদন করেন, সেখানে নিজের ব্যস্ততার কারণ দেখিয়ে সশীরের হাজিরা দেওয়া থেকে বিরতি চান ভাইজান। ১০ মার্চ শ্যুটিংয়ের ব্যস্ততার কারণে তাঁর পক্ষে যোধপুরে গিয়ে হাজিরা দেওয়া সম্ভবপর নয়, জানান অভিনেতা।  আদালত অভিনেতার আবেদন মঞ্জুর করায় কিছুটা হলেও স্বস্তি মিলেছে। প্রসঙ্গত গত ৬ ই ফেব্রুয়ার মধ্যে সলমনের যোধপুর সেশন কোর্টে সশীরের হাজিরা দেওয়ার নির্দেশ ছিল, তবে শেষ মুহূর্তে যোধপুর হাইকোর্ট অভিনেতাকে অব্যহতি দেয়। ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে আদালতে হাজিরা দেন অভিনেতা। 

Pages