বিবিপি নিউজ,বিবেকানন্দ দাস: আবারো শিরোনামে উত্তর ২৪ পরগনা জেলার হাড়োয়া থানার মোহনপুর। এবার ২ কোটি টাকা তছরুপের অভিযোগ মোহনপুর সমবায় সমিতির একাধিক কর্তাদের বিরুদ্ধে। এর জেরে প্রথমে আলোচনা সভা তারপরে বিক্ষোভে সামিল হলেন কৃষক বাঁচাও কমিটি ও স্বনির্ভর গ্রুপের সদস্য সদস্যরা। তাদের দাবি ২ কোটি টাকার হিসাব চাই। বিক্ষোভকারীরা জানিয়েছেন, দীর্ঘ ৬ বছর ধরে কোনরকম বাৎসরিক সভা এবং কোন হিসেবের খতিয়ান জনসমক্ষে নিয়ে আসা হয়নি সোসাইটির পক্ষ থেকে। যার ফলে প্রায় ২ কোটি টাকা তছরুপ হয়েছে বলে দাবি করেছেন কৃষক বাঁচাও কমিটি এবং স্বনির্ভর গ্রুপের সদস্যরা। তাঁরা আরও জানান বারবার প্রশাসনকে জানিয়েও কোনো ফল মেলেনি এর ফলে এদিন তারা হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে সামিল হয়।
সোমবার, ১ মার্চ, ২০২১
