বিবিপি নিউজ: করোনা ভাইরাস পরবর্তী সময়ে বদলে গিয়েছে আমাদের জীবন যাপন। নিউ নরমালে সঙ্গী মাস্ক স্যানিটাইজার। লকডাউনে শিখিয়েছে নতুন করে বাঁচতে। এমন একটা ভয়াবহ পরিস্থিতি কাটিয়ে আবারো ফিরেছে কর্ম জগতে। হারিয়ে গেছে অনেক কিছুই, স্মৃতি আঁকড়ে ধরে চলছে সকলেই। বহু সিনে জগতের ব্যাক্তিত্বকে আমাদের জীবন থেকে সরিয়ে নিয়েছে। তেমনি এক মাইলফলক সৌমিত্র চট্টোপাধ্যায় এর মত পিলিয়ারকে আমরা আর কােনোদিন দেখতে পাবোনা নতুন করে। কিন্তু এখনো রয়ে গেছে তার কিছু অসামান্য কাজ। সেই কাজেরই একটি হল দি জোকার।
দি জোকারেই হয়তো শেষবারের মতো আমরা সৌমিত্র চট্টোপাধ্যায় কে একজন সত্য সন্ধানী হিসেবে দেখতে পাবো। ডিরেক্টর জয় ভট্টাচার্য্য এবং তার টিমের ছবি দি জোকার খুব শীঘ্রই পর্দায় আসতে চলেছে। আগামী ৫ মার্চ বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। সৌমিত্র চট্টোপাধ্যায় ছাড়াও এই ছবিতে দেখা যাবে এক ঝাঁক নবীন অভিনেতা-অভিনেত্রীকে। ছবিতে দেখা যাবে আমান রেজা, বিবেক রায়, সংযুক্তা রায়, কোহিমা বসু, মৌ বৈদ্য, ভাস্বতী সেনগুপ্ত,অর্চিষ্মান সিং, দিলরাজ, আরব সাহা, জয়ন্ত পর্বত, প্রাঞ্জল সরকার, জয় বোস, সুভাষ পচিসিয়া, কঙ্কন কর, খুশি খাতুন, সঞ্চারি চ্যাটার্জি,হিমিকা পাত্র , সায়ন বিশ্বাস, প্রমূখ কে।
ছবিটিতে মিউজিক পরিবেশন করছেন সুমিত রায়। গেয়েছেন সপ্তপর্ণী বসু। সম্পাদনায় অরিন্দম গায়েন। ব্যাকগ্রাউন্ড মিউজিক ও সিজিরে অনিতেশ। ক্যামেরায় রঞ্জিত মন্ডল,শুভেন্দু সাহা, উদয় এবং সানি ভট্টাচার্য্য। সানি এন্টারটেইনমেন্টের ব্যানারে এটিই প্রথম ছবি। ছবিটি প্রযোজনা করেছেন সানি রোমহর্ষক। সাইকোলজিক্যাল থ্রিলারটি সকল দর্শকের মনে জায়গা করে নিতে পারবে বলে মনে করছেন ছবির পরিচালক ও লেখক জয় ভট্টাচার্য।
