দক্ষিণেশ্বর থেকে কালীঘাট মেট্রো সম্প্রসারণের ফ্ল্যাগ অফ করলেন প্রধানমন্ত্রী মোদী - BBP NEWS

Breaking

সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০২১

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট মেট্রো সম্প্রসারণের ফ্ল্যাগ অফ করলেন প্রধানমন্ত্রী মোদী



বিবিপি নিউজ: হুগলির সাহাগঞ্জের জনসভার মঞ্চ থেকে রেলের একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন কলকাতা মেট্রোর নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সম্প্রসারণের ফ্ল্যাগ অফ করলেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী পীয়ূষ গোয়েল। মাত্র ১ ঘন্টা ২ মিনিটে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরে পৌঁছানো যাবে। নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত কলকাতা মেট্রোর সম্প্রসারণের এই প্রকল্পে ৪৬৪ কোটি টাকা খরচ হয়েছে। মোট ৪.১ কিলোমিটার মেট্রোপথে সম্প্রসারিত হয়েছে। নতুন তৈরি হওয়া বরাহনগর ও দক্ষিণেশ্বর স্টেশন যাত্রী স্বার্থের কথা মাথায় রেখে আধুনিক রূপে তৈরি করা হয়েছে।

Pages