মহারাষ্ট্রে বাসের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত-৫ - BBP NEWS

Breaking

সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০২১

মহারাষ্ট্রে বাসের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত-৫




বিবিপি নিউজ: ভোররাতে প্রাইভেট গাড়ি ও বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন ৫ জন। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের আহমেদনগর জেলায়। জানা গেছে সোমবার দুর্ঘটনাটি ঘটেছে ৷ রাত প্রায় ২ টো নাগাদ আহমেদনগরের দেবগড় ফাটায় দুর্ঘটনাটি ঘটে ৷ পুলিশ জানিয়েছে, গাড়িটি ঔরঙ্গাবাদের দিকে যাচ্ছিল ৷ সেই সময় উলটো দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় গাড়িটির।আহমেদনগর পুলিশ কন্ট্রোলরুমের তরফে বলা হয়েছে, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে পড়ে ৷ তারপর রাস্তার উলটো দিক থেকে আসা বাসটিকে মুখোমুখি ধাক্কা মারে৷ গাড়িতে থাকা ৫ জনের মৃত্যু হয়েছে৷ তাঁরা মহারাষ্ট্রের জালনা জেলার বাসিন্দা৷

Pages