মাদক কান্ডে বিজেপিনেতা অনুপম হাজরা এবং শঙ্কুদেব পাণ্ডাকে নোটিশ কলকাতা পুলিশের - BBP NEWS

Breaking

শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২১

মাদক কান্ডে বিজেপিনেতা অনুপম হাজরা এবং শঙ্কুদেব পাণ্ডাকে নোটিশ কলকাতা পুলিশের



বিবিপি নিউজ: সামনেই বিধানসভা নির্বাচন। আর তার আগেই একদিকে মাদকদ্রব্য অন্যদিকে  কয়লা কাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি। এদিকে আজ কয়লা কান্ডে ইডি-সিবিআই তোলপাড় করে দিচ্ছে পশ্চিমবঙ্গের নানান প্রান্ত। ঠিক তখনই কলকাতা পুলিশের গোয়েন্দা শাখা নোটিশ পাঠালেন বিজেপি নেতা অনুপম হাজরা এবং শঙ্কুদেব পাণ্ডাকে। 

 বিজেপির যুবনেত্রী পামেলা গোস্বামী সম্প্রতি কলকাতা পুলিশের হাতে মাদকদ্রব্য সহ ধরা পড়েন। পামেলার বয়ানের উপর নির্ভর করে গ্রেফতার করে আরেক বিজেপি নেতা রাকেশ সিংকে। বর্তমানে আদালতের নির্দেশে পুলিশের হেফাজতে রয়েছে। এরই মধ্যে জানা গেছে, ধৃত দু'জনকে জিজ্ঞেসাবাদ  করে উঠে এসেছে বিজেপির দুই নেতা অনুপম হাজরা এবং শঙ্কুদেব পান্ডার নাম। তারই কারনে দুই নেতাকে নোটিশ পাঠানো হয়েছে বলে সূত্রের খবর।


Pages