বিবিপি নিউজ: শুক্রবারে কিছুটা হলেও উর্দ্ধমুখী সোনার দাম। বিগত চারদিন ধরে ভারতীয় বাজারে হিমশিম খাচ্ছে সোনা। শুক্রবার এমসিএক্স সূচকে ১০ গ্রাম সোনার দাম ০.১২ শতাংশ বেড়ে ৪৬,২৯৭ টাকা। তবে কমেছে রুপোর দর। এক কেজি রুপোর দাম ০.৪ শতাংশ কমে ৬৮,৯৮৯ টাকা। বিশ্ব বাজারে সোনার দাম অটল আছে। তবে টানা দু'সপ্তাহ পতনের মুখে পড়তে চলেছে হলুদ ধাতু। এক আউন্স স্পট গোল্ডের দাম দাঁড়িয়েছে ১,৭৭৭০.১৫ ডলার। তবে সাপ্তাহিক পতন হতে চলেছে প্রায় ০.৬ শতাংশ। এক আউন্স মার্কিন গোল্ড ফিউচার্সের দাম ০.৫ শতাংশ কমে হয়েছে ১,৭৬৭.১ ডলার। বৃহস্পতিবার তো একধাক্কায় ১.৯ শতাংশ পতনের সাক্ষী ছিল সোনা।
শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২১
