বিবিপি নিউজ: অফিস টাইমে লেভেল ক্রসিং-এর উপর বালি বোঝাই ট্রাক বিকল হওয়ার জেরে ব্যাহত হল ট্রেন পরিষেবা। ঘটনাটি ঘটেছে আজ বুধবার সকাল ১১ টা নাগাদ শিয়ালদহ- ডায়মন্ড হারবার শাখার মগরাহাট স্টেশন লাগোয়া লেভেল ক্রসিংয়ে।
রেল সূত্রে জানা গেছে, শিয়ালদা দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার লাইনের মগরাহাট স্টেশন লাগোয়া লেভেল ক্রসিং পেরোনোর সময় রেল লাইনের উপর বালি ভর্তি একটি ট্রাক বিকল হয়ে আটকে পড়ে। এর জেরে সকাল ১১ টা থেকে ডায়মন্ড হারবার লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। তড়িঘড়ি মগরাহাট থানার পুলিশ ও ডায়মন্ড হারবার থেকে জিআরপি পুলিশ এসে বিকল হয়ে পড়ায় ট্রাকটিকে রেল লাইনের উপর থেকে সরিয়ে দেয়।
