বিবিপি নিউজ: মদের জন্য মায়ের কাছে টাকা চেয়েছিল গুনধর ছেলে। কিন্তু টাকা না পেয়ে মা-কেই খুন করলেন বছর ২২ এর ওই যুবক। ঘটনাটি ঘটেছে দিল্লির খাজুরি এলাকায়। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে মদের নেশাগ্রস্থ ছিল অভিযুক্ত যুবক। প্রায়শই মদ্যপান করে বাড়ি ফিরতেন। এদিন মদ খাওয়ার মায়ের কাছে টাকার দাবি করেন কিন্তু তার মা টাকা দিতে অস্বীকার করে। শুরু হয় বচসা।এরপরই রাগের মাথায় ওই মহিলাকে খুন করেন অভিযুক্ত।
সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০২১
