রাজকুমার দাস: নবাগতা পরিচালক হিসেবে স্বস্তিকা রায় তার নিজের জায়গা টলিউডে করতে বানিয়ে ফেললেন একটি শর্ট ফিল্ম।মনের জোর ও সৎ সাহসের ফলে তার দৃঢ় বিশ্বাস সে এই ইন্ডাস্ট্রিতে সফল হবে। "মায়াঙ্কুর" শর্টফিল্মের পোস্টার লঞ্চ হয়ে গেল শহরের এক ক্যাফে তে।
এই পোস্টার লঞ্চ অনুষ্ঠানে পরিচালিকা ছাড়াও উপস্থিত ছিলেন, সহায়ক পরিচালক চয়ন মুখার্জী, অভিনেতা অভিজিৎ ভট্টাচার্য, জয়ন্ত পর্বত, গুড্ডু ও অভিনেত্রী সঞ্চিতা রায় সহ স্টোরি ও স্ক্রিপ্ট রাইটার প্রিয়ানা চক্রবর্তী এবং নীলাঞ্জনা চ্যাটার্জী প্রমুখ ।
এই প্রেসমিটে পরিচালক জানান, সিনেমাটি খুব শীঘ্রই আসতে চলেছে অনলাইনে অর্থাৎ ইউটিউবের মাধ্যমে সহজেই দেখা যাবে,সাইক্রিয়াটিক থ্রিলার এ. এন প্রোডাকশন প্রযোজিত "মায়াঙ্কুর" ছবিটি এখন শুধুই মুক্তির অপেক্ষায়।
