বিবিপি নিউজ: সোমবার পুদুচেরিতে আস্থা ভোটে হারে কংগ্রেসের সরকার। এরপরেই বিজেপি ও তার সহযোগী দল সরকার গড়তে দাবি জানায়নি। এর জেরে জারি হল রাষ্ট্রপতি শাসন৷ গত কয়েক সপ্তাহে পুদুচেরিতে পাঁচজন কংগ্রেস বিধায়ক এবং এক জন ডিএমকে বিধায়ক পদত্যাগ করেন৷ এর ফলে সংখ্যালঘু হয়ে পড়ে পুদুচেরির ভি নারায়ণস্বামীর সরকার৷ এর পরে আস্থা ভোট হয়। কিন্তু আস্থাভোটেও জিততে পারেনি কংগ্রেস সরকার। যে পাঁচজন কংগ্রেস ছেড়েছেন, তাঁদের মধ্যে দু’জন ইতিমধ্যেই বিজেপিতে নাম লিখিয়েছেন ৷ আরও অনেকে সেই পথে পা বাড়াবেন বলে খবর পাওয়া গিয়েছে ৷ সেই কারণেই সম্ভবত পদত্যাগের সময় বিজেপির বিরুদ্ধে তাঁর সরকার ভেঙে দেওয়ার চক্রান্ত করার অভিযোগ তোলেন পুদুচেরির মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী ৷
শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২১
