বিবিপি নিউজ: দিনের পর দিন জ্বালানি তেলের লাগামহীন মূল্যবৃদ্ধির জেরে জেরবার সাধারণ মানুষেরা। তাই পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবার পথে নামলেন সোনিয়া গান্ধির জামাই তথা প্রিয়াঙ্কা গান্ধি বঢ়রার স্বামী রবার্ট বঢ়রা। আজ সোমবার সকালে তাঁকে দিল্লির রাস্তায় সাইকেল নিয়ে অফিসে যেতে দেখা যায়। এদিন দিল্লির খান মার্কেট থেকে নিজের কর্মস্থলে সাইকেল চালিয়ে পৌঁছান। এরপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বঢ়রা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে বলেন, "এসি গাড়ি থেকে বেরিয়ে আসা দরকার। সাধারণ মানুষ কীভাবে ভুগছে ! এর পর আপনি জ্বালানির মূল্য হ্রাস করবেন। সবকিছুর জন্য আগের সরকারকে দোষারোপ করেন।"
সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০২১
