বিবিপি নিউজ: মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৭ হাজার ৪৫৬ জন মারা গেছেন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে দেড় হাজারের বেশি। এর ফলে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৩৯ লাখ ৫৩ হাজার ৩২৪ জনে পৌঁছেছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬৯ হাজার ৯০১ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় সাড়ে ৫৮ হাজার। এতে মহামারির শুরু থেকে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ কোটি ২৫ লাখ ৬২ হাজার ২৫৩ জনে।
করোনা ভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে বুধবার সকালে এ তথ্য পাওয়া গেছে। প্রাণঘাতী এ ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪৫ লাখ ২৬ হাজার ৯৮৭ জন আক্রান্ত এবং ৬ লাখ ১৯ হাজার ৯৬৫ জন মারা গেছেন। আর লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৯১৭ জন। দেশটিতে মোট শনাক্ত রোগী এক কোটি ৮৫ লাখ ১৩ হাজার ৩০৫ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ১৬ হাজার ১১৯ জনের। করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮১৬ জন। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ৩ লাখ ৬১ হাজার ৬৯৯ এবং মারা গেছেন ৩ লাখ ৯৮ হাজার ৪৮৪ জন। এদিকে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ফ্রান্সে এক লাখ ১১ হাজার ৫৭ জন, রাশিয়ায় এক লাখ ৩৪ হাজার ৫৪৫ জন, যুক্তরাজ্যে এক লাখ ২৮ হাজার ১২৬ জন, ইতালিতে এক লাখ ২৭ হাজার ৫৪২ জন মারা গেছেন।
