সোমবার থেকে শিয়ালদহ শাখায় বাড়ছে ১০০টি অতিরিক্ত স্টাফ স্পেশাল ট্রেন, চালু হবে ইন্টারসিটি এক্সপ্রেস - BBP NEWS

Breaking

শুক্রবার, ২৫ জুন, ২০২১

সোমবার থেকে শিয়ালদহ শাখায় বাড়ছে ১০০টি অতিরিক্ত স্টাফ স্পেশাল ট্রেন, চালু হবে ইন্টারসিটি এক্সপ্রেস

 



বিবিপি নিউজ: আগামী সোমবার থেকে শিয়ালদহ ও হাওড়া শাখায় ফের বাড়ছে অতিরিক্ত স্টাফ স্পেশাল ট্রেন। পূর্ব রেলে তরফে জানানো হয়েছে যাত্রী সংখ্যা বৃদ্ধি এবং সেইসঙ্গে ট্রেনের ভেতর যাতে করোনাবিধি মানা যায় সেকথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে। সোমবার থেকে হাওড়া শাখায় ৫০ টি ও শিয়ালদা শাখায় ১০০টি করে ট্রেন বাড়ানো হচ্ছে। এই অতিরিক্ত ট্রেনগুলির অন্তর্ভুক্তির পর সোমবার থেকে হাওড়া শাখায় ট্রেনের সংখ্যা হবে ২০৪ এবং শিয়ালদাতে হবে ৪০৯। এমনটাই জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী। পাশাপাশি ফের চালু হচ্ছে ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনগুলি। আগামী ২৮ জুন থেকে  ফের চালু হবে  হাওড়া-আসানসোল, হাওড়া-বোলপুর, হাওড়া-মালদা, হাওড়া-ধানবাদ, আসানসোল-টাটা এবং শিয়ালদা-রামপুরহাট ইন্টারসিটি স্পেশাল এই ছয়টি ট্রেন। করোনা এবং যাত্রী সংখ্যা কম হওয়ার কারণে এই ট্রেনগুলি বন্ধ রাখা হয়েছিল। যাত্রী চাহিদার কথা ভেবে এই বিশেষ ট্রেনগুলি ফের চালু করা হচ্ছে।  অন্য ট্রেনগুলি ২৮ জুন থেকে আপ এবং ডাউনে প্রতিদিন চলাচল করলেও আসানসোল-টাটা ইন্টারসিটি স্পেশাল ট্রেন ২৯ জুন থেকে মঙ্গল, শুক্র ও রবিবার যাতায়াত করবে।

Pages