বৃহস্পতিবার সকালে ফের রেল অবরোধ সোনারপুরে - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১

বৃহস্পতিবার সকালে ফের রেল অবরোধ সোনারপুরে



বিবিপি নিউজ: বুধবারের পর বৃহস্পতিবার সকালেও একই দাবিতে ট্রেন অবরোধ করলেন নিত্যযাত্রীরা। অবিলম্বে লোকাল ট্রেন চালু করার দাবিতে সোনারপুর স্টেশনে শুরু হল রেল অবরোধ। এদিনও স্টেশনে রেল লাইনের ওপর বসে পড়েন কয়েক শো নিত্যযাত্রী। যার জেরে শিয়ালদা দক্ষিণ শাখায় স্টেফ স্পেশ্যাল ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছে। লোকাল ট্রেন পরিষেবা শুরুর দাবিতে বুধবার সোনারপুরে রেল অবরোধ করেন কয়েক হাজার নিত্যযাত্রী। তাঁদের দাবি, লোকাল ট্রেন না চলায় বন্ধ রুজিরুটি। সরকার ট্রেন চালানোর অনুমতি না দিলে না খেয়ে মরতে হবে তাঁদের। এই দাবিতে দীর্ঘক্ষণ রেল অবরোধ করেন তাঁরা। পূর্বরেল কর্তৃপক্ষ ও সোনারপুর থানার হস্তক্ষেপে অবরোধ ওঠে। কিন্তু নিজেদের দাবি থেকে সরেননি অবরোধকারীরা। বৃহস্পতিবারও একই দাবিতে শুরু হয়েছে অবরোধ। সকাল ৭টা থেকে রেল লাইনে বসে রয়েছেন কয়েক শো নিত্যযাত্রী। যার জেরে আটকে পড়েছে স্টাফ স্পেশ্যাল ট্রেনগুলি।অবরোধকারীদের দাবি, স্টাফ স্পেশ্যাল ট্রেনে ওঠার অনুমতি দিতে হবে তাঁদের। পূর্বরেলের তরফে জানানো হয়েছে, যে কোনও সময় ট্রেন চালাতে তারা তৈরি। তবে সেজন্য দরকার রাজ্য সরকারের ছাড়পত্র। রাজ্য সরকার অনুমতি না দিলে ট্রেন চালানো সম্ভব নয়। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত রাজ্য সরকার কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি।

Pages