বীভৎস চিত্র ভাইরাল উত্তরপ্রদেশে, অক্সিজেনের টিউব সহ মৃতদেহকে গঙ্গার তীরে বালি চাপা - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

বীভৎস চিত্র ভাইরাল উত্তরপ্রদেশে, অক্সিজেনের টিউব সহ মৃতদেহকে গঙ্গার তীরে বালি চাপা

 


বিবিপি নিউজ: গঙ্গায় ভেসে এসেছে লাশ। কখনও উত্তরপ্রদেশ, কখনও বিহার। এমন পরিস্থিতির মধ্যে আরও ভয়াবহ চিত্র ফুটে উঠেছে উত্তরপ্রদেশে। গঙ্গা নদীর চরে অক্সিজেনের টিউব সহ মৃতদেহকে বালি চাপা দেওয়া হল। ওই মৃতদের হাতে সার্জিক্যাল গ্লাভস পরা। কে বা কারা এই মৃতদেহ ফেলে গেছেন, তা জানে না প্রশাসন। করোনাবিধি না মেনে নদীতে ভাসিয়ে দিলে কিংবা এখানে ওখানে মৃতদেহ পুঁতে দিলে সংক্রমণ যে আরও মারাত্মকভাবে ছড়িয়ে পড়তে পারে, তা বোঝার জন্য বেশি বুদ্ধি খরচের প্রয়োজন নেই। কয়েক সপ্তাহ আগেই সেখানে নদীতে একের পর এক দেহ ভেসে আসার ঘটনা নিয়ে শোরগোল পড়েছে গোটা দেশ জুড়ে। এমনকী মৃতদেহ ভেসে আসতে থাকে বিহারের বক্সারেও। এই ঘটনার পর ফের একবার উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ভয়াবহ ছবি উঠে এল মৃতদেহ ভেসে আসা নিয়ে। উত্তরপ্রদেশের বুকে প্রবল বৃষ্টি আর গঙ্গার জলের স্তর বাড়তেই একের পর এক ভয়াবহ ছবি সামনে আসতে শুরু করেছে। ভয়াবহ ছবি প্রকাশ্যে!সম্প্রতি একটি ছবি সামনে আসায় আতঙ্কে শিউরে উঠতে হয়। দেখা যাচ্ছে নদীর তীরে একটি দেহ পড়ে রয়েছে যার একটি হাতে সার্জিক্যাল গ্লাভস রয়েছে। দেহটি নদীর তীরে বালি চাপা অবস্থায় উদ্ধার হয়েছে।  এই ঘটনার জেরে পুরসভার এক অফিসার জানিয়েছেন, ‘আমি বলতে পারব না। তবে মনে হচ্ছে, এই দেহটি কোনও অসুস্থ মানুষের। তাঁকে তাঁর পরিবার ফেলে দিয়ে রেখে গিয়েছে এভাবে।’

Pages