বিবিপি নিউজ: ফের রেকর্ড তৈরি জ্বালানি তেলের। রবিবার সপ্তাহের ছুটির দিনে ভারতীয় তেলের বাজার উর্দ্ধমুখী। পেট্রোলের দাম আগের শতকরা পার করেছে ও ডিজেলের দাম সেঞ্চুরি ছুঁই ছুঁই।রবিবার কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি ৯৭ টাকা ১২ পয়সা। ডিজেলের দাম ৯০ টাকা ৮২ পয়সা। রবিবার মুম্বাইয়ে পেট্রোলের দাম লিটার প্রতি ১০৩ টাকা ৩৬ পয়সা। ডিজেলের দাম ৯৫ টাকা ৪৪ পয়সা। দিল্লিতে পেট্রোল ৯৭.২২ টাকা। ডিজেল ৮৭.৯৭ টাকা। চেন্নাইয়ে পেট্রোলের দাম লিটার প্রতি ৯৮.৪০ পয়সা। ডিজেল ৯২.৫৮ পয়সা। দেশের মধ্যে সবথেকে তেলের দাম বেশি ভোপালে। রবিবার পেট্রোলের দাম লিটার প্রতি ১০৫.৩৩ টাকা। ডিজেলের দাম লিটার প্রতি ৯৬.৬৫ টাকা।
