তবে কি মুকুল রায় বিধায়ক পদ ছাড়বেন? জবাব দিলেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক - BBP NEWS

Breaking

শনিবার, ১৯ জুন, ২০২১

তবে কি মুকুল রায় বিধায়ক পদ ছাড়বেন? জবাব দিলেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক


বিবিপি নিউজ: বঙ্গ রাজনীতিতে সবাইকে চমকে দিয়ে বিজেপি ছেড়ে ফের তৃনমূলে যোগ দেন মুকুল রায়। তিনি বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি ছিলেন। তৃনমূলের যোগ দেওয়ার পর সে সব পদ থেকে সরে দাড়ান। মুকুল রায় বিজেপির টিকিটে বিধানসভা নির্বাচনে জয়ী হন। তৃনমূল আসার পর এখনও পর্যন্ত বিধায়ক পদ ছাড়ানি। আর এই বিধায়ক পদের বিষয় নিয়ে বিধানসভায় ৬৪ পাতার চিঠি জমা করেছেন বিরোধী পক্ষের চিফ হুইপ মনোজ টিগ্গা। সেই চিঠিতে সই করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এখনও কোনও সিদ্ধান্ত নেননি। তবে এই বিষয়ে মুকুল রায়ের বক্তব্য, ‘‌আইনে যা আছে সেই বিষয়েই এগোনো হবে।’‌ তাতেই আরও জল্পনা বেড়েছে। মুকুল রায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘‌আইনে যা আছে সেই মাফিক আমি সিদ্ধান্ত নেব।’‌ তখন তাঁকে জানানো হয় শুভেন্দু অধিকারী আবেদন করেছেন। আপনি কি বলবেন?‌ তখন মুকুল রায়ের ইঙ্গিতপূর্ণ মন্তব্য, ‘‌কেউ সিদ্ধান্তের জন্য আবেদন করতেই পারে। কিন্তু সিদ্ধান্ত নেওয়ার অধিকার যাঁর আছে তিনি যদি মনে করে নেবেন তাহলে সিদ্ধান্ত নেবেন।’‌ অর্থাৎ তিনি বিধানসভাতেই বিজেপিকে বুঝে নিতে চাইছেন বলে মনে করছেন রাজনৈতিক কুশীলবরা। পাশাপাশি তাঁকে জিজ্ঞাসা করা হয়, শুভেন্দু অধিকারী বিধায়ক পদ খারিজের জন্য উঠে পড়ে লেগেছেন। আপনি কি বলবেন?‌ উত্তরে তিনি বলেন, ‘‌রাজনীতিতে কেউ সক্রিয় থাকে। আবার কেউ কম সক্রিয় থাকে। কোনও সিদ্ধান্ত হলে দল আলোচনা করে সিদ্ধান্ত জানাবে। এই বিষয়ে দল সিদ্ধান্ত নেবে। আমি সিদ্ধান্ত নেব না বিধায়ক পদ ছাড়ার বিষয়ে।’‌ 

Pages