কলকাতায় ভ্যাকসিন জালিয়াতির শিকার খোদ তৃনমূল সাংসদ মিমি চক্রবর্তী - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১

কলকাতায় ভ্যাকসিন জালিয়াতির শিকার খোদ তৃনমূল সাংসদ মিমি চক্রবর্তী


বিবিপি নিউজ: মারন ভাইরাসের টিকার জালিয়াতির শিকার হলেন তৃনমূল সাংসদ তথা টলিউডের অভিনেত্রী মিমি চক্রবর্তী। মঙ্গলবার কসবার ১০৭ নম্বর ওয়ার্ডে একটি টিকাকরণ শিবির চলছিল। সেখানেই করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন যাদবপুরের সাংসদ। কিন্তু পরে নাকি তিনি জানতে পারেন কলকাতা পুরসভার অনুমতি ছাড়াই টিকাকরণ শিবিরটি চলছিল। এরপরেই এই অভিযোগে এক ভুয়ো আমলাকেও গ্রেপ্তার করা হয়েছে। এই প্রসঙ্গে বলতে গিয়ে মিমি চক্রবর্তী জানান, টিকা নেওয়ার পর মোবাইলে মেসেজ না আসার পরই সন্দেহ শুরু হয়। ক্যাম্পে গিয়ে সার্টিফিকেট চাইলে বলা হয় তিন-চারদিন পর সার্টিফিকেট পাওয়া যাবে। তাতেই সন্দেহ আরও বাড়ে। এরপরই পুলিশের সঙ্গে যোগাযোগ করে টিকাকরণ প্রক্রিয়া থামিয়ে দেন মিমি। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার কসবার ১০৭ নম্বর ওয়ার্ডে একটি টিকাকরণ শিবির চলছিল। অভিযোগ, তাতেই উপস্থিত ছিল দেবাঞ্জন দেব নামে এক ব্যক্তি। সে নিজেকে আইএএস (IAS) বলে পরিচয় দেয়। এছাড়াও ক্যাম্পে দাঁড়িয়েছিল নীল বাতি লাগানো কলকাতা পুরসভার গাড়ি। কলকাতা পুরসভার লোগো লাগানো মাস্ক এবং স্যানিটাইজারও ওই টিকাকরণ শিবির থেকে বিলি করা হয়। আচমকা এই শিবির দেখে সন্দেহ হয় পুলিশের। সে কারণে ঘটনাস্থলে হানা দিয়ে পুলিশ প্রথমে দেবাঞ্জন দেবকে আটক করে। রাতভর জেরা করা হয় তাকে। তারপরই পুলিশ জানতে পারে, দেবাঞ্জন ভুয়ো পরিচয় দিয়ে টিকাকরণ শিবিরের আয়োজন করেছে। সে তথ্য জানার প্রায় সঙ্গে সঙ্গেই পুলিশ তাকে গ্রেপ্তার করে। সেই টিকাকরণ শিবিরেই মঙ্গলবার তৃতীয় লিঙ্গের মানুষদের সঙ্গে কোভিড টিকার প্রথম ডোজ নিয়েছিলেন মিমি। 

Pages