কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের শিক্ষাগত যোগ্যতা কী, মাধ্যমিক না স্নাতক ? খোঁচা তৃনমূল নেতার - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১

কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের শিক্ষাগত যোগ্যতা কী, মাধ্যমিক না স্নাতক ? খোঁচা তৃনমূল নেতার

 


বিবিপি নিউজ: বুধবার দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী পদে শপথবাক্য পাঠ করলেন কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। শুধু তাই নয়, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্ত্রকে জায়গা পেয়েছেন। আর তারপরই তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়ে   সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলে খোঁচা দিলেন কোচবিহারের তৃণমূল কংগ্রেস নেতা পার্থপ্রতিম রায়। তাঁর প্রশ্ন, নিশীথ প্রামাণিক আদৌ কি স্নাতক পাশ করেছেন নাকি মাধ্যমিক উত্তীর্ণ!‌ এই পোষ্টের সঙ্গে সঙ্গে আরও অনেকেই তা নিয়ে নানা মন্তব্য করেছেন। কিন্তু এখন প্রশ্ন বিজেপির এই সাংসদের যোগ্যতা কী?‌ এই বিষয়ে নিশীথ প্রামাণিকের দাবি অনুযায়ী, ওয়েবসাইটে সাংসদের শিক্ষাগত যোগ্যতা দেখাচ্ছে ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন। আবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সময় হলফনামায় লেখা সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক। সুতরাং একটা ধোঁয়াশা তৈরি হয়েছে রাজনীতির ময়দানে। কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্প্রসারণে শপথ নেন তরুণ নেতা নিশীথ প্রামাণিক। লোকসভা, বিধানসভায় পরপর সাফল্য পেয়েছেন তিনি। দলের প্রতি আনুগত্যের পুরস্কার হিসাবে নিশীথের নাম জায়গা করে নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার তালিকায়। কিন্তু এতকিছুর পরও বিতর্ক পিছু ছাড়ছে না এই দাপুটে নেতার। এখন রাজ্য রাজনীতিতে এটাই আলোচিত বিষয় হয়ে উঠেছে।

Pages