ছ'দিনে পর লক্ষীবারে কমল সোনার দাম, রেকর্ডের থেকে কম ৮,৫০০ টাকা, সস্তা হয়েছে রুপোও - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১

ছ'দিনে পর লক্ষীবারে কমল সোনার দাম, রেকর্ডের থেকে কম ৮,৫০০ টাকা, সস্তা হয়েছে রুপোও

 


বিবিপি নিউজ: বিগত ছ'দিনে প্রথমবার ভারতীয় বাজারে কমল সোনার দাম। আজ বৃহস্পতিবার এমসিএক্স সূচকে ১০ গ্রাম গোল্ড ফিউচার্সের দাম ০.৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৭,৭৭৬ টাকা। অন্যদিকে, কমেছে রুপোর দাম। এক আউন্স রুপোর দাম ০.৫ শতাংশ হ্রাস পেয়ে হয়েছে ৬৯,০০৮ টাকা। বিশ্ব বাজারেও কমেছে হলুদ ধাতুর দর। এক আউন্স সোনার দাম ০.৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১,৭৯৭ ডলার। বিশেষজ্ঞদের মতে, মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্ক ফেডেরাল রিজার্ভের বৈঠকের আলোচ্য বিষয় প্রকাশিত হওয়ার পর মার্কিন ডলার শক্তিশালী হয়েছে। তার প্রভাব পড়েছে সোনার দামে। 


Pages