ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েই মৃত্যু যুবকের, ‌চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় - BBP NEWS

Breaking

শুক্রবার, ২ জুলাই, ২০২১

ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েই মৃত্যু যুবকের, ‌চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়



বিবিপি নিউজ: ফের করোনা ভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়লেন যুবক। এই খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ল এলাকায়। ঘটনাটি ঘটেছে শহর কলকাতার গড়িয়া বোড়াল লেকপোল এলাকায়। মৃত যুককের নাম সুরজিৎ ব্যানার্জি। বয়স ২৭। 

পরিবার সূত্রে খবর, গত ২২ জুন আতাবাগান আরবান স্বাস্থ্যকেন্দ্র থেকে সে ভ্যাকসিন নিয়েছিল। ভ্যাকসিন নেওয়ার পরেই অসুস্থ হয়ে পড়ে সুরজিৎ। প্রথমে জ্বর আসে। সেটা দু’‌দিন ছিল। তারপর বমি হতে শুরু করে। এমনকী সারা গায়ে ছোপ ছোপ কালো দাগ দেখা দিতে শুরু করে। বুধবার সন্ধ্যায় শারীরিক অবস্থার অবনতি হলে আতাবাগান আরবান প্রাথমিক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে পরিবার। সেখানে শারীরিক অবস্থার অবনতি দেখে চিকিৎসকরা এসএসকেএম হসপিটালে রেফার করেন। সেখানে নিয়ে যাওয়ার পথে বাঘাযতীনের কাছে মারা যান ওই যুবক। পরে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার কথা এলাকার স্বাস্থ্য আধিকারিকদের জানিয়েছেন পরিবার। গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাজ্যে এখন ভুয়ো ভ্যাকসিনের ঘটনায় তোলপাড়। সেখানে এই ঘটনা আরও আতঙ্ক ছড়ালো বলে মনে করা হচ্ছে। 

Pages