বিবিপি নিউজ: করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছে গোটা দেশ। ধীরে ধীরে খুলছে অফিস, জিম,পার্লার থেকে শুরু করে শপিং মল। শুরু হয়েছে বাস পরিষেবা। তবে এখনও পর্যন্ত রাজ্যে বন্ধ রয়েছে লোকাল ট্রেন পরিষেবা। তবে অতিমারি পরিস্থিতিতে সংক্রমণ এড়াতে যতটা সম্ভব এড়িয়ে চলা যায় পাবলিক টয়লেট। কারন পাবলিক টয়লেট ব্যবহারের সময় সাবধান থাকুন। কারণ এই সব জায়গা থেকে করোনা সংক্রমণের সম্ভাবনা সব থেকে বেশি থাকে।
ছোঁয়াচ বাঁচিয়ে বাস, মেট্রো, ট্যাক্সি বা অটোতে না হয় চড়লেন, কিন্তু টয়লেট ব্যবহারের সময় কী করবেন? আর পাঁচজন সহকর্মীর সঙ্গে বাথরুম শেয়ার তো করতেই হয়। সেখানে সোশাল ডিসট্যান্সিং মানবেন কীভাবে? অফিসের বাথরুমে সহকর্মীর সঙ্গে গল্প করা আমাদের সকলেরই একটা অভ্যাস। এটাই বদ-অভ্যাস। এক তো বন্ধ জায়গা। তারওপর মাপেও ছোট। তাই ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে। ভুলেও বাথরুমে গিয়ে মুখের মাস্ক খুলবেন না। সম্ভব হলে সঙ্গে করে হ্যান্ড ওয়াশ নিয়ে যান। এবং সেটা দিয়েই হাত পরিষ্কার করুন। কলের মুখ বন্ধ করে বাথরুমের দরজা বন্ধ করে নিজের বসার জায়গায় ফিরে আসার পর হাতে স্যানেটাইজার লাগিয়ে নেবেন। কোমোড ব্যবহারের আগে তাতে স্যানেটাইজার স্প্রে করে নিন। বাথরুমে ঢোকার দরজার হাতলে সরাসরি হাত না দিয়ে টিস্যু ব্যবহার করতে পারেন। একইভাবে কলের মাথাটাও ওইভাবে খুলে নিন।
