বিবিপি নিউজ: করোনা ভাইরাস মহামারির আবহে মৃত্যু ঠেকাতে ব্যার্থ হয়েছিলেন তৎকালীন ট্রাম্প সরকার। এরপরেই আসে বাইডেনের প্রশাসন। করোনা চিত্র কিছুটা বদলালেও নয়া ভাইরাসের ভয়বহ পরিস্থিতি তৈরি হয়েছে আমেরিকায়। এবার পাখিদের মড়ক শুরু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। রোগ এখনও চিহ্নিত করা যায়নি। ওয়াশিংটন এলাকায় সবচেয়ে বেশি মৃত্যু হচ্ছে। রাজধানী থেকে শুরু করে বিস্তীর্ণ এলাকাজুড়ে পাখির মৃতদেহ পড়ে আছে। প্রায় দুই মাস ধরে এই মহামারি চলছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্তু কীভাবে পাখির মৃত্যু হচ্ছে, তা এখনও অস্পষ্ট। করোনার প্রথম ঢেউয়ের সময়ে ভারতে পাখির মহামারি দেখা গিয়েছিল। দেশের বিভিন্ন প্রান্তে পাখির মড়ক এমন পর্যায়ে পৌঁছেছিল, যে হাঁস-মুরগি খাওয়া বন্ধ করে দিয়েছিল সরকার। এবার সেই একই সমস্যা শুরু হয়েছে আমেরিকায়। প্রায় গোটা আমেরিকা জুড়েই পাখির মৃতদেহ পাওয়া যাচ্ছে। গত এপ্রিল মাস থেকেই পাখির মড়ক শুরু হয়েছে বলে স্থানীয় মানুষের দাবি। পাখি বিশেষজ্ঞরা ইতিমধ্যেই বিষয়টি নিয়ে গবেষণা শুরু করেছেন। তাঁদের বক্তব্য, প্রথম সংক্রমণ ঘটছে পাখির চোখে। তারপর তা স্নায়ুতে ছড়িয়ে পড়ছে। ফলে পাখি ভারসাম্য হারিয়ে ফেলছে এবং মৃত্যু হচ্ছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ওয়াশিংটন তো বটেই পার্শ্ববর্তী ৯৬৫ কিলোমিটার পর্যন্ত এই রোগ ছড়িয়ে গিয়েছে। মূলত মধ্য আমেরিকা থেকে পশ্চিম আমেরিকা পর্যন্ত পাখিদের মৃতদেহ পাওয়া যাচ্ছে।মহামারি যে শুরু হয়েছে, তা স্পষ্ট। কিন্তু এই মহামারির থেকে পাখিদের বাঁচানো যাবে কীভাবে, তা এখনো স্পষ্ট নয়। কারণ রোগটিকেই এখনো চিহ্নিত করা যায়নি। তবে সবরকমের গবেষণা চলছে।
বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
ভয়বহ পরিস্থিতি আমেরিকায়! করোনায় রক্ষা নেই, এবার পাখির মড়ক শুরু
Tags
# আন্তর্জাতিক
Share This
আন্তর্জাতিক
Tags
আন্তর্জাতিক
