দায়িত্ব নিয়েই ট্যুইটারকে হুঁশিয়ারি নতুন আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১

দায়িত্ব নিয়েই ট্যুইটারকে হুঁশিয়ারি নতুন আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের

 


বিবিপি নিউজ: 'নিয়ম মেনে চলতে হবে টুইটারকে,' চেয়ারে বসেই হুঁশিয়ারি দিলেন নতুন আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বুধবার দুপুরে দিল্লিতে শপথবাক্য পাঠ করেন।  ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির মন্ত্রীত্বের দায়িত্বভার তাঁর উপর। নতুন কেন্দ্রীয় মন্ত্রী বৃহস্পতিবার বিজেপির সদর কার্যালয়ে  সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘ভারতের যে কোনও নাগরিক এবং যাঁরা ভারতে বাস করছেন তাঁদের দেশের আইন মানতেই হবে।’ তবে টুইটার ইতিমধ্যেই জানিয়েছে নয়া গাইডলাইন সংক্রান্ত বিবাদ নিস্পত্তির জন্য একজন আধিকারিক নিয়োগ করা হবে।প্রসঙ্গত ২৫শে মে থেকে সোশ্যাল মিডিয়া সংক্রান্ত নয়া গাইডলাইন কার্যকরী হয়েছে। এই নয়া গাইডলাইনে বলা হয়েছে দেশে বাস করেন এমন একজন বিবাদ নিস্পত্তি ও নোডাল অফিসার রাখতে হবে। এদিকে মন্ত্রকের দাবি, টুইটার কমপ্লায়েন্স অফিসার, গ্রিভ্যান্স অফিসার রাখতে পারেনি। এই বিষয়ে প্রাক্তন মন্ত্রী রবিশংকর প্রসাদের আমলে রীতিমতো সতর্ক করা হয়েছিল টুইটারকে।

Pages