বিবিপি নিউজ: সুইডেনে একটি প্রাইভেট বিমান দুর্ঘটনায় নয়জন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দেশটির ওরেব্রো শহরের কাছে। জানা গেছে, বিধ্বস্ত হওয়া ডিএইচসি-২ টারবো বিভার বিমানটিতে আটজন স্কাইডাইভার ও একজন পাইলট ছিলেন। ওরেব্রো আন্তর্জাতিক বন্দর থেকে উড্ডয়নের পরপরই রানওয়ের কাছে সেটি বিধ্বস্ত হয় এবং আগুন ধরে যায়। এই ঘটনায় পাইলট সহ বিমানের সকল যাত্রীর মৃত্যু হয়। “এটা খুবই ভয়াবহ দুর্ঘটনা। বিধ্বস্ত বিমানের সব আরোহী মারা গেছেন।” এমনটাই জানিয়েছেন সুইডেন পুলিশ। সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফান লোফভেন এক টুইটে বলেন, “আমি খুবই মর্মাহত ও ব্যথিত। কঠিন এই সময়ে নিহতদের পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি আমার সমবেদনা।”
