বিবিপি নিউজ: ভারতীয় রেলওয়ের স্টেশন মাস্টার পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে রেলওয়ে বোর্ড। মোট শুন্যপদ ৩৮ টি। এই শূন্যপদে ভর্তিরর জন্যে গতমাসে বিজ্ঞপ্তি জারি করা হয় রেলের তরফে। এই পদে আবেদন করতে হলে ন্যূনতম স্নাতক পাশ করা জরুরি। পশ্চিম মধ্য জোনের জন্যে এই বিজ্ঞপ্তি জরা করে হবে। এই নিয়োগ প্রক্রিয়া (জেনারেল ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ এক্সামিনেশন) জিডিসিআই কোটায় হবে। তাই শুধুমাত্র পশ্চিম-মধ্য রেলের কর্মীরাই এই পদের জন্যে আবেদন করতে পারবেন। এই পদে আবেদনের জন্যে শেষ তারিখ ৭ জুলাই, ২০২১।
যোগ্যতা: যেকোনও বিষয়ে স্নাতক পাশ।
সংরক্ষণ: তপশিলি জাতির জন্যে পাঁচটি, তপশিলি উপজাতির জন্যে ৩টি এবং ওবিসি-র জন্যে ১২টি পদ সংরক্ষিত। ১৮টি পদ অসংরক্ষিত।
বেতনের স্কেল - লেভেল ৬
নিয়োগের প্রক্রিয়া - কম্পিউটার বেসড টেস্ট হবে। কম্পিউটার বেসড টেস্টে যে পাশ করবে সেই চাকরিপ্রার্থীদের এরপর অ্যাপ্টিটিউড টেস্ট নেওয়া হবে। কম্পিউটার বেসড টেস্টে প্রতিটি ভুল জবাবের জন্যে একের এক-তৃতীয়াংশ করে নেগেটিভ মার্কিং আছে। তবে অ্যাপ্টিটিউড টেস্টে কোনও নেগেটিভ মার্কিং নেই।
ইচ্ছুক চাকরিপ্রার্থীরা আরআরসি-র ওয়েবসাইট www.wcr.indianrailways.gov.in-এ গিয়ে বিশদে জানতে পারবেন। ওয়েবসাইটে অনলাইনে আবেদনও করা যাবে। এই পদের জন্য রেল পুলিশের কর্মীরা আবেদন করতে পারবে না।
