কীভাবে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের সংযুক্তিকরণ করবেন? জেনে নিন বিস্তারিত - BBP NEWS

Breaking

সোমবার, ৫ জুলাই, ২০২১

কীভাবে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের সংযুক্তিকরণ করবেন? জেনে নিন বিস্তারিত



বিবিপি নিউজ: আগামী ৩ মাসের মধ্যে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের সংযুক্তিকরণের কাজ সেরে ফেলতে হবে। সম্প্রতি ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে রাজ্যের সমস্ত জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন খাদ্য দফতরের সচিব পারভেজ সিদ্দিকি। বাজারে একাধিক জাল রেশন কার্ড রয়েছে। সেই সমস্ত রেশন কার্ড ধরতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন, আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক করাতে হবে।

 নবান্ন থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েও দেওয়া হয়েছে ১ জুলাই থেকে সেই কাজ শুরু হবে। নির্দিষ্ট সংস্থা এই কাজ করলেও তাদের সবরকম ভাবে জেলাশাসকদের সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন খাদ্য সচিব। সেখানে স্পষ্ট জানিয়ে দেন, আগামী তিন মাসের মধ্যেই রেশন কার্ডে লিঙ্ক করাতে হবে আধার নম্বর। এই কাজের জন্য একটি সংস্থাকে বরাতও দেওয়া হয়েছে। প্রথম দফায়, সংস্থার প্রতিনিধিরা বাড়ি বাড়ি যাবেন। নির্দিষ্ট প্রযুক্তির সাহায্যে তাঁরাই সংযুক্তিকরণের কাজ করবেন। দ্বিতীয় দফায় এই সংযুক্তিকরণের কাজ হবে বাংলা সহায়তা কেন্দ্রে। এ ক্ষেত্রে প্রথম দফায় যাঁদের বাড়িতে পাওয়া যাবে না, তাঁরা এখানে আধার ও রেশন কার্ডের লিঙ্ক করাতে পারবেন।

Pages