ফুটসাল কনসেপ্ট নিয়ে এবার পুজোয় ফুটবল টুর্নামেন্ট - BBP NEWS

Breaking

রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১

ফুটসাল কনসেপ্ট নিয়ে এবার পুজোয় ফুটবল টুর্নামেন্ট

 


বিবিপি নিউজ,রাজকুমার দাস: বাঙালির সের উৎসব দূর্গা পূজা আর সেরা খেলা ফুটবল। তাই কলকাতায় দুর্গাপূজাকে সামনে রেখে এক অনবদ্য ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে চলেছে। 'কলকাতা হুজুগে শহর'- হুতোম প্যাঁচার নকশায় লিখেছিলেন কালীপ্রসন্ন সিংহ। তাঁর কথা বৃথা যায়নি। সত্যি কলকাতা হুজুগে শহরই রয়ে গেল। আর এই হুজুগের বশেই কলকাতার পূর্ব-পশ্চিম-উত্তর-দক্ষিণের অন্যতম সেরা পুজো কমিটিকে নিয়ে  তৈরি ফুটবল টিমকে নিয়ে শুরু হতে চলেছে আগামী ১,২ ও ৩ অক্টোবর বাঙালির সেরা খেলা ফুটবল টুর্নামেন্ট। ৩ অক্টোবর অনুষ্ঠিত হবে সেমিফাইনাল ও ফাইনাল খেলা। 


সন্ধ্যায় অর্কিড এরিনাতে পুজো কমিটিগুলোকে নিয়ে চলবে চূরান্ত পর্বের এই ফুটবল টুর্নামেন্ট, যার আয়োজক অ্যাকোলেড।  এছাড়াও এই টুর্নামেন্টের ভাবনার পিছনে আছে 'ফুটসাল'-এর প্রেরণা। বিদেশে ফুটসাল খুব জনপ্রিয়। কলকাতায় 'ফুটসাল কনসেপ্ট' এই প্রথম বাস্তবায়ন হতে চলেছে অ্যাকোলেডের হাত ধরে। এর ফলে পাড়ায় পাড়ায় পুজোর লড়াই, পাড়ায় পাড়ায় খেলার লড়াইয়ের রূপ নিচ্ছে। এই টুর্নামেন্টের সেরা টিম পাবে টুর্নামেন্ট জয়ীর সেরা পুজো কমিটি ফুটবল টিমের খেতাব। সম্পূর্ণ নতুন এই ভাবনা কলকাতাকে যথেষ্ট উল্লেখযোগ্য জায়গায় নিয়ে যাবেই তাতে সন্দেহ নেই।

এ যেন পুজো কেন্দ্রীক ফুটবলের লড়াই। আলো, মণ্ডপ, প্রতিমার লড়াইয়ের পাশাপাশি এবার পুজো কমিটিগুলো মাতবে ফুটবল খেলায় সেরা হওয়ার লড়াইয়ে। 

কে নেই এই দলে? আছে নাকতলা উদয়ন, ত্রিধারা, কালীঘাট মিলন সংঘ, শিবমন্দির।আছে বরিশা স্পোর্টিং ক্লাব, আছে টালা প্রত্যয়, টালা বারোয়ারী, কুমারটুলি সার্বজনীন,শ্রীভূমি।

কলকাতা পুজোয় মহামানবের সাগরতীরে পরিণত হয়। এবার যে তাতে রসদ যোগাবে এই টুর্নামেন্ট, তাতে কোনও সন্দেহ নেই । 

তবে এই ফুটবল টুর্নামেন্ট সম্পূর্ণ আমন্ত্রণ মূলক৷ তাই কোনও টিমেরই টুর্নামেন্টে নাম দিতে কোনও এন্ট্রি ফি দিতে হবে না। অথচ থাকছে সেরা খেলোয়াড়, সবচেয়ে বেশি গোলদাতা, বিজয়ী ও বিজিত দলের জন্য পুরস্কার। 

পাড়ায় পাড়ায় পুজোর মুখে এই ফুটবল টুর্নামেন্টের ভাবনার পিছনে রয়েছেন অ্যাকোলেডের  সিএমডি মহম্মদ ফিদাউল হক। তাঁর ভাবনায় ২৪ টি সেরার সেরা পুজো কমিটির ফুটবল টিমকে আমরা দেখতে পাব। ইতিমধ্যেই ১৪টি টিম নাম দিয়ে দিয়েছে। কাজেই ১,২ ও ৩ অক্টোবর বাইপাস সংলগ্ন অর্কিড এরিনাতে আমরা বাঙালির সেরা খেলা ফুটবল দেখতে পাব। এই খেলা হবে সন্ধ্যা বেলায়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানও হবে জাঁকজমকপূর্ণ ভাবেই। অ্যাকোলেড সারা বছরই খেলার নানা ইভেন্ট নিয়ে আমাদের সামনে হাজির হয়।  তবে পুজোকে কেন্দ্র করে ফুটবল!  এটা সত্যিই নতুন ভাবনা, কলকাতা কেন সারা দেশে কোনও রাজ্যের কোনও ফ্ল্যাগশিপ ইভেন্টকে এভাবে ফুটবলের সঙ্গে আগে এক করতে পেরেছে, এমনটা ইতিহাস বলছে না। শনিবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে একথা ঘোষণা করা হয়।মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুটবলার গৌতম সরকার ,গোলরক্ষক নাসিম সহ অন্যান্য রা।

Pages