নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সালটা ২০১৯ গণ পরিবহনের আওতায় পক্রিয়াকরন শুরু,তারপর দু হাজার কুঁড়ি তে ওকে ক্যাবস এর গাড়ী রাস্তায় চলতে দেখা যায়,অবশ্যই মানুষের স্বার্থে গণ পরিবহন কে সচল করে রাখতে।এক ক্লিকে যেমন গাড়ী বুকিং করে পৌঁছে যাওয়া যেত যেকোনো ডেস্টিনেশনে,এবার থেকে ঠিক তেমনি এক ক্লিকেই চলে আসবে বিপদ থেকে মুক্তি দিতে এম্বুলেন্স।ওকে ক্যাবস চালু করেছে এম্বুলেন্স পরিষেবা যা সত্যি সত্যি খুশির খবর।মানুষ যেকোনো সময় বিপদে পড়লে এম্বুলেন্স বুকিং করতে পারবেন তাতে কোনো অসুবিধা হবে না।ওকে ক্যাবস মানুষের কাছে গণ পরিবহনের জন্য বেশ পরিচিত একটা নাম। এবছর তারা নতুন কিছু করার তাগিদে শারদ সম্মানের আয়োজন করতে চলেছে বলে শুক্রবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে র মাধ্যমে ঘোষণা করলেন।
শুধু তাই নয় সামাজিক কর্মকান্ডে তারা এগিয়ে থাকতে তাঁদের ক্যাবের গণ পরিবহনে এক নতুন পালক যোগ করতে চলেছে। মানুষের জরুরী পরিষেবার জন্য এবার এক ক্লিকে এম্বুলেন্স পরিষেবা প্রদান করতে চলেছে উক্ত ক্যাব সংস্থা।শুধু শহর নয় গ্রাম গঞ্জের সাথে বাংলা জুড়ে তো বটেই ।রাজ্যের বাইরেও এই পরিষেবা পাওয়া যাবে বলে জানান ক্যাবের ফাউন্ডার মেম্বার তথা সি ই ও-ধ্রুবজ্যোতি দাস,এবং ক্যাব সংস্থার ডিরেক্টর মিঠুন দাস।আনুষ্ঠানিক ঘোষণা পর্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগীত শিল্পী মল্লার ঘোষ, মল্লিকা, অভিনেতা প্রদীপ ধর,অভিনেত্রী উসসী সহ প্রমুখরা।সকলেই উক্ত ক্যাব সংস্থার সামাজিক এই সুচারু উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছে।এগিয়ে চলুক বাংলা তথা বাঙালিয়ানার সুচারু কর্মকান্ড।যা মানুষকে ইন্সপ্রায়ার করবে।
