বিবিপি নিউজ: শনিবার রাজ্যে বাড়লো মারন ভাইরাস করোনায় সংক্রমিত হয়ে মৃত্যুর সংখ্যা।
গত দু’দিনে করোনায় মৃত্যুর সংখ্যায় সামান্য লাগাম ছিল। এদিনেই করোনার বলি হলেন ১৩ জন। এই নিয়ে রাজ্যে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৯ হাজার ১২৬ জন। উল্লেখযোগ্য ভাবে যে দুই জায়গা নিয়ে চিন্তা সেই কলকাতা ও উত্তর ২৪ পরগনাতেও গত কয়েকদিনের তুলনায় একটা বড় লাফই দিয়েছে মৃত্যু।
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন 7003345558
১৩ জনের মধ্যে উত্তর ২৪ পরগনাতেই মারা গিয়েছেন ৫ জন। কলকাতায় সংখ্যাটা ৪। দার্জিলিং, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরেও একজন করে মারা গিয়েছেন গত ২৪ ঘণ্টায়। উল্লেখ্য রবিবার থেকে রাজ্যজুড়ে আবারও চালু হচ্ছে লোকাল ট্রেন। তার আগে শনিবারের স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিনে কিছুটা হলেও উদ্বেগ বাড়ল। গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৯৮০। সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৮৮০ জন। সুস্থতার হার ৯৮.২৮ শতাংশ। পজিটিভিটি রেট ২.০৮ শতাংশ। নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৭ হাজার ১৩১টি।