বিবিপি নিউজ: জি-২০ বৈঠকে যোগ দিতে রোমে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের কূটনৈতিক ইতিহাস বলছে, বিগত ১২ বছরে এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী রোমের মাটিতে পা রাখলেন। বিশ্বের তাবড় তাবড় রাষ্ট্রনেতারা এখন রোমে। রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ । শনিবার সফরের দ্বিতীয় দিনে তাঁদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন প্রধানমন্ত্রী মোদী। বাইডেন, বরিসদের সঙ্গে খোশমেজাজে সময়ও কাটান তিনি। সেই ছবি প্রধানমন্ত্রীর দফতর থেকে টুইটারে শেয়ারও করা হয়েছে। আর এই ছবি থেকেই স্পষ্ট, আন্তর্জাতিক আঙিনায় ভারতের অবস্থান এখন কতটা গুরুত্বপূর্ণ।আজ যে ছবিগুলি প্রধানমন্ত্রীর দফতর থেকে শেয়ার করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুজন দুজনের কাঁধে হাত দিয়ে কথা বলতে বলতে এগোচ্ছেন। বোঝাই যাচ্ছে, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারত – আমেরিকার সম্পর্ক যে জায়গায় ছিল, তা নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে এতটুকুই টলেনি। বরং আরও উন্নত হয়েছে। ট্রাম্পের সঙ্গে নমোর যেমন ব্যক্তিগত সম্পর্ক ছিল, বাইডেনের সঙ্গেও যেন সেই একই সম্পর্ক।
On the sidelines of the @g20org Rome Summit, PM @narendramodi interacts with various leaders. pic.twitter.com/7L3vbpRzUs
— PMO India (@PMOIndia) October 30, 2021