দ্বিতীয় রাউন্ড শেষে ২৯৭৫ ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় - BBP NEWS

Breaking

রবিবার, ৩ অক্টোবর, ২০২১

দ্বিতীয় রাউন্ড শেষে ২৯৭৫ ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়

 


বিবিপি নিউজ: আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয়বার ‘পরীক্ষা’র ফল। গোটা দেশের নজর ভবানীপুরের উপর।ভবানীপুর উপনির্বাচন সহ আজ বাংলার মোট তিন বিধানসভা কেন্দ্রে ভোট গণনা। বাংলা সহ গোটা দেশের নজর টিকে হাইভোল্টেজ কেন্দ্র ভবানীপুরে। এই কেন্দ্রেই দ্বিতীয়বার ‘পরীক্ষা’য় বসেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটগণনা কেন্দ্রগুলিকে কড়া নিরাপত্তায় মেুড়ে ফেলা হয়েছে।ফের নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের সঙ্গে ভোটের ব্যবধান বাড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২৯৭৫ ভোটে এগিয়ে মমতা। 

Pages